পুলিশ সদর দফতরের কাছ থেকে বোমা উদ্ধার

রাজধানী ফুলবাড়িয়াস্থ পুলিশ সদর দফতর সংলগ্ন রেলওয়ে কলোনী এলাকা থেকে গ্রেনেড সদৃশ একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বোমা নিষ্ক্রিয় টিম গতকাল মঙ্গলবার বিকালে এটি উদ্ধার করে। এরপর ডিবি টিম ঘটনাস্থলে গিয়ে এটি নিষ্ক্রিয় করে। শাহবাগ থানা পুলিশ জানায়, রেলওয়ে কলোনীর একটি নর্দমায় এটি পড়েছিল। দুপুরের দিকে বস্তির একদল শিশু এটি দেখতে পায়। এরপরই স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।