টপচার্ট
প্রকাশ : ১৫ মে ২০১৩, ১৮:১৬
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
শুটআউট অ্যাট ওয়াদালা
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ ছবিটি। ছবির প্রযোজক একতা কাপুর। ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ সিনেমায় অভিনয় করছেন জন আব্রাহাম, অনীল কাপুর, মনোজ বাজপেয়ী, সনু সুদ, কঙ্গনা রানাওয়াত এবং তুষার কাপুর। ‘দঙ্গরি টু দুবাই’ নামের বইয়ের গল্প অবলম্বনে গড়া সিনেমার গল্পটি। সিনেমাটিতে আইটেম সংয়ে অভিনয় করেছেন সানি লিয়ন।
আয়রন ম্যান ৩
জমজমাট অ্যাকশন আর চোখ ধাঁধানো স্পেশাল ইফেক্ট নিয়ে ছবিটি এ সপ্তাহের হলিউড বক্স অফিসে শীর্ষ অবস্থানে রয়েছে। শুধু তা-ই নয়, যুক্তরাষ্ট্রে ছবিটি আয় করেছে প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার, যা সর্বকালের প্রথম সপ্তাহের বক্স অফিস আয়ে দ্বিতীয়। যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার আগে ছবিটি চীন, রাশিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হয়। এ পর্যন্ত ছবিটি আয় করেছে প্রায় ৫০৫ মিলিয়ন মার্কিন ডলার। ছবিতে রবার্ট ডাউনি জুনিয়র ছাড়া আরও অভিনয় করেছেন গিনেথ পালথ্রো, ডন চিয়াডলি, পলট্রো, গাই পিয়ারস, বেন কিংসলে প্রমুখ। ছবিটির একটি অংশের পুরো চিত্রায়ণ হয়েছে চীনে।
বলিউড টপচার্ট
শুটআউট অ্যাট ওয়াদালা
অনিল কাপুর, জন আব্রাহাম, কঙ্গনা
আশিকি টু
আদিত্য রায় কাপুর, শ্রদ্ধা কাপুর
বোম্বে টকিজ
রনদীপ হুদা, রানী মুখার্জি
এক থি ডায়েন
এমরান হাশমী, কঙ্কনা সেন শর্মা
নওটাংকি সালা
আয়ুশমান খুরানা, কুনাল রায় কাপুর, পূজা সালভী
হলিউড টপচার্ট
আয়রন ম্যান ৩
রবার্ট ডাউনি, গিনেস পালথ্রো
পেইন অ্যান্ড গেইন
মার্ক ওয়ালবার্গ, ডুয়াইন জনসন
৪২
চাডুইক বসম্যান, হ্যারিসন ফোর্ড
ওবলিভিয়ন
টম ক্রুজ, ওলগা কুরিলেঙ্কো, জ্যাক রিচার
দি ক্রুডস
নিকোলাস কেজ, রায়ান রেনল্ড, এমা স্টোন