চারশ এপিসোড পেরিয়ে বড়ে আচ্ছে লাগতে হ্যায়

দর্শকদের চাহিদা অনুযায়ী এখনকার হিন্দি সিরিয়ালগুলোর আয় নির্ধারিত হচ্ছে। দর্শক পছন্দের ভিত্তিতে এখনও হাতে গোনা মাত্র কয়েকটি হিন্দি সিরিয়াল দীর্ঘদিন ধরে চলছে। তেমনি একটি দর্শকপ্রিয় সিরিয়াল ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ গত দুই বছরে সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেলে চলছে। বিপুল সংখ্যক দর্শকের একান্ত পছন্দের সিরিয়াল হিসেবে বিবেচিত ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ নিয়ে লিখেছেন রেজাউল করিম খোকন ২০১১-এর ২৭ মে সনি এন্টারটেইনমেন্ট টিভি চ্যানেল শুরু হয়েছিল একতা কাপুরের বালাজি টেলিফিল্মস প্রযোজিত হিন্দুি সিরিয়াল ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’। যার দুই বছর পূর্ণ হতে আর বেশি সময় বাকি নেই। এর মধ্যেই ৪০০ এপিসোড অতিক্রম করেছে দর্শকনন্দিত সিরিয়ালটি। এখন ছোটপর্দায় খুব বেশিদিন স্থায়িত্ব পাওয়া সিরিয়ালের সংখ্যা একেবারেই কমে গেছে। অতীতে একতা কাপুর প্রযোজিত অগণিত হিন্দি সিরিয়াল বিভিন্ন চ্যানেলে বিপুল জনপ্রিয়তার কারণে একটানা বেশ কয়েক বছর ধরে চলেছে। এখন দীর্ঘদিন ধরে চলা হিন্দি সিরিয়ালের আকাল চলছে বিভিন্ন চ্যানেলে। তেমনি সময়ে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ সিরিয়ালটি প্রযোজক একতা কাপুরের জন্য নিঃসন্দেহে একটি সুখকর ব্যাপার। দুই ভিন্ন সামাজিক অবস্থানর এক জোড়া নরনারীর বিয়ের পর পরস্পরের প্রতি গভীরভাবে ভালোবাসায় আসক্ত হওয়ার গল্প নিয়ে শুরু হয়েছিল গল্পটি। সাধারণ মধ্যবিত্ত আইবুড়ো মেয়ে প্রিয়া শর্মার সঙ্গে সঙ্গে হঠাত্ করেই অপ্রত্যাশিত বিয়ে হয়ে যায় মধ্যবয়সী ধনাঢ্য ব্যবসায়ী রাম কাপুরের। ধীরে ধীরে উভয়ে আবিষ্কার করে তারা পরস্পরকে ভালোবেসে ফেলেছে প্রচণ্ডভাবে। তাদের দাম্পত্য জীবন অনেক নাটকীয়তার মধ্যে কেটে যেতে থাকে। তাদের চারপাশ জুড়ে অন্যান্য চরিত্রগুলোর নানা ঘটনাও দর্শকদের গভীরভাবে ধরে রেখেছে। নাটকীয় ঘটনার মধ্যে একসময় প্রিয়াকে জেলে যেতে হয়। কারাবন্দী হিসেবে গাড়িতে যাওয়ার সময় মারাত্মক দুর্ঘটনা শিকার হয়ে নিখোঁজ হয় সে। প্রিয়ার অনুপস্থিতিতে রাম কাপুর প্রিয়া ছোট বোন আয়শাকে বিয়ে করে। কিন্তু এরপর প্রিয়া ফিরে এলে নাটকীয়তা চরমে পৌঁছে। ইতোমধ্যে ‘ক্যায়া হুয়া তৈরি ওয়াদা’ সিরিয়ালটি শেষ হওয়ার পথে রয়েছে। প্রযোজক একতা কাপুর সনি টিভি চ্যানেলে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ সিরিয়াল। প্রতি দর্শকদের আগ্রই বাড়াতে আরও আগেই বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। সিরিয়ালের গল্প পাঁচ বছর এগিয়ে আনা হয়েছে কয়েক মাস আগেই। দীর্ঘদিন পর প্রিয়ার সঙ্গে দেখা রামের দুবাইয়ের এক বুক শপে। যেখানে প্রিয়া কাজ করে। ততদিনে প্রিয়ার মেয়ে পিহুর বয়স পাঁচ বছর পূর্ণ হয়েছে। রাম ও প্রিয়া তাদের মেয়ে পিহুকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করলেও নানা অপ্রত্যাশিত ঘটনা তাদেরকে অস্থির করে রাখে। কিন্তু তারপরেও প্রেমের মধুর সম্পর্ক আর ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকে রাম ও প্রিয়ার দাম্পত্য জীবন। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ সিরিয়ালের প্রধান নারী চরিত্র প্রিয়ার ভূমিকায় অভিনয়ের মাধ্যমে কয়েক বছরের বিরতির পর আবার অভিনয়ে ফিরে এসেছেন সাকশি তানোয়ার। এর আগে স্টার প্লাস চ্যানেলে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলা জনপ্রিয় সিরিয়াল ‘কাহানি, ঘর ঘর কী’র পাবর্তী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এবার ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ সিরিয়ালে প্রিয়া চরিত্রে রূপদানের সুবাদে আবার নতুন করে অগণিত দর্শক হূদয়ে নাড়া দিতে সক্ষম হয়েছেন। ওদিকে বালাজি টেলিফিল্মসের বিপুল জনপ্রিয় ‘কসম সে’ সিরিয়ালে জে ওয়ালিয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে ঘর ঘরে ব্যাপক পরিচিতি পাওয়া সুঅভিনেতা রাম কাপুরও বেশ কয়েকবছর বিরতির পর ফিরে এসেছেন, দর্শক এবারও তাকে দারুণভাবে গ্রহণ করেছেন। এই মুহূর্তে রামকাপুর-সার্কাস আনোয়ার জুটি ছোট পর্দার বেস্ট কাপল হিসেবে বিবেচিত হচ্ছেন। এই সিরিয়ালে তাদের দু’জনের অন্তরঙ্গ অভিনয় এবং চমত্কার কেমিস্ট্রি খুব সহজেই দর্শকদের স্পর্শ করছে। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দীপক কাজির, সামরি কোচার, ইভা গ্রোভার, আকাঙ্ক্ষা জুনেজা। ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ সিরিয়ালটি একটি উল্লেখযোগ্য চরিত্রে বিশেষ আকর্ষণ হয়ে আসছেন সুন্দরী গ্ল্যামারাস জনপ্রিয় মুখ রাকসানদা খান। তাকে খুব শিগগির রাম কাপুরের বান্ধবীর চরিত্রে দেখা যাবে। যার সঙ্গে রামকাপুরের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে এবং তা নিয়ে প্রিয়া ও রামের দাম্পত্য জীবনে চরম অশান্তির সূত্রপাত হবে। এ ছাড়াও সিরিয়ালের গল্পে গতি আনতে কাহিনীর পটভূমি আরও ২০ বছর এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। তখন রাম ও প্রিয়ার বুড়ো বয়স দেখানো হবে। স্বাভাবিকভাবে তাদের মেয়ে পিহু তখন পূর্ণ বয়স্ক তরুণী হয়ে উঠবে। তাকেই ঘিরেই তখন গল্প নতুন মোড় নেবে।