রবীন্দ্র জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা

মৌলভীবাজার মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে পালিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী। শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি মোছাদ্দেক হোসেন মানিকের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক এমদাদুল হক মিন্টুর পরিচালনায় গত ৮ মে এম. সাইফুর রহমান অডিটরিয়ামে রবীন্দ্র বার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, শিক্ষাবিদ মায়া ওয়ায়েদ, গবেষক মাহ্ফুজুর রহমান, নাট্যকার আব্দুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশকান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম ফারুক আহমদ, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, জেলা আওয়ামী লীগের সম্পাদক নেছার আহমদ। পরে আয়োজন হয় বিশেষ সংগীতানুষ্ঠানের। জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।