রিপোর্টার্স ইউনিটের উদ্যোগে গুণীজনের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টাঙ্গাইল টাঙ্গাইলের মির্জাপুরে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গুণীজন ও কৃতী ছাত্রদের সংবর্ধনা উপলক্ষে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১০ মে সন্ধ্যায় মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সমাজ সেবা, শিক্ষা, চিকিত্সা, গণমাধ্যক, নারী শিক্ষা ও উন্নয়ন, ক্রীড়া, আর্থ সামাজিক উন্নয়ন এবং কৃতী ছাত্রসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি সমাজের গুণীজন এবং কৃতী ছাত্রকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ রেডিও এবং টেলিভিশনের তালিকাভুক্ত সংগীতশিল্পী খন্দকার আব্দুল মোমেন, বিশিষ্ট চিত্র ও সংগীতশিল্পী খন্দকার হুমায়ুন কবীর, মির্জাপুর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পী গোষ্ঠী এবং মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা গুণী শিল্পীরা। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রচুর দর্শক শ্রোতার সমাগম হয়েছিল। মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির মনোনীত ২৮ জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ দিকে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিরঞ্জন পাল, সংসদ সদস্য আলহাজ্ব মো. একাব্বর হোসেন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।