জন্মজয়ন্তীতে ‘জেগে ওঠো নরসুন্দা’

কিশোরগঞ্জ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে সাহিত্য সংগঠন ‘জেগে ওঠো নরসুন্দা’ আয়োজন করে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ১০ মে শহরের সমবায় ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. আবুল কাশেম এবং রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ, অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আশরাফউদ্দিন, শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী, অধ্যাপক মীর রেজাউল করিম, অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, কবি আবুল এহসান, হাবিবুর রহমান মুক্তু ও নাজমা মোমতাজ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সংগীত পরিবেশিত হয়। আবৃত্তিতে অংশ নেন দীপংকর রায় কাব্য, মুধুশ্রী রায়, আমিনুল ইসলাম সেলিম ও বাঁধন রায়। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন প্রণয় কুমার দাস, প্রমিত দাস, রোহান রায়, প্রজ্ঞা দেবনাথ, নিভৃতি, অমৃতি, অনুরাধা বণিক, পূজা, নুসরাত জাহান নূর, নিটোল সাহা, অনন্যা, জান্নাতুল নাঈম পিংকী, মোদাচ্ছির হায়দার ও সীমা নাথ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সানিয়ার শারমীন, আমিনুল ইসলাম সেলিম ও বিজন কান্তি বণিক।