ক্যান্সার থেকে বাঁচতে জোলির অগ্রিম অস্ত্রোপচার

হলিউডের হার্টথ্রব অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি তার দুটি স্তনই অস্ত্রোপচার করিয়েছেন। স্তন ক্যান্সার থেকে বাঁচার জন্যই এই অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘ডাক্তার জানিয়েছে আমার স্তন ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৮৭ শতাংশ। আর সময়ও হাতে খুব বেশি নেই, তাই যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করা প্রয়োজন। তাই এই অস্ত্রোপচার করানো হয়। আমার মাও ৫৬ বছর বয়সে মারা যান, শুধুমাত্র ওভারিয়ান ক্যান্সারের কারণেই। প্রথমাবস্থায় এই অস্ত্রোপচার করাতে আমি খুব একটা সাহস পাচ্ছিলাম না। কিন্তু আমার স্বামী ব্র্যাড পিট ও ছয় সন্তানদের অনুপ্রেরণায় অস্ত্রোপচারটি করেছি। এখন এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কম।’