জন্মদিন
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২০:২১
মেগান ফক্স :হলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী। ১৯৮৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ২০০১ সালে টেলিভিশন ও চলচ্চিত্রে ছোট ছোট ভূমিকায় অভিনয় করার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। মূলত ২০০৪ সালে ‘কনফেশন অফ এ টিনএজ ড্রামা কুইন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। ২০০৭ সালে ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ট্রান্সফর্মারস’-এ মিকিলা বেইন্স ভূমিকায় অভিনয় করে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন। এটি ছিল তার চলচ্চিত্র পেশাজীবনের একটি আলোচিত সাফল্য। পরবর্তীতে ‘ট্রান্সফর্মারস :রিভেঞ্জ অফ দ্য ফলেন’ চলচ্চিত্রেও তাকে দেখা যায়। তারপর ‘জেনিফার’স বডি’ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।