গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

দেশের নানা প্রান্তে গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা হয়তো আমাদের অনেকেরই আছে। তবে কিছুদিন আগে রাশিয়ার ৮ যুবক অ্যালেক্সে সিমাকিন, গেনাডজি প্যারামোনোভ, অ্যালেক্সে ভোরোবিয়েভ, আলেক্সান্ডার নেস্টেরোভ, আন্দ্রে ইভানোভ, ইলিয়া নোভিকোভ, রাফায়েল উসমানোভ ও ডেনিস সলোমোভিচ একটি দেশের মধ্যে গাড়ি নিয়ে ভ্রমণের ক্ষেত্রে রীতিমতো রেকর্ড গড়েন। রাশিয়ানদের এই দলটি মস্কো থেকে শুরু করে পেট্রোপাভোলস্ক-ক্যামচ্যাটস্কি পর্যন্ত মোট ১০,২১৮ কিলোমিটার বা ৬,৩৪৯.১৬ মাইল পথ পাড়ি দিয়ে কোনো একটি দেশের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব গাড়িতে ভ্রমণের গিনেজ রেকর্ড গড়েন।