জোকস
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২০:২৮
আশাবাদীরা বলে, ‘গ্ল¬াসটি অর্ধেক পানিতে পূর্ণ।’
নিরাশাবাদীরা বলে, ‘গ্ল¬াসটি অর্ধেক খালি।’
কৃপণেরা বলে, ‘গ্ল¬াসটি যতটুকু হওয়া উচিত ছিল, তার চেয়ে দ্বিগুণ বড়। কী দরকার ছিল এই বাড়তি খরচটুকু করার!’
প্রশ্নকর্তা :দীর্ঘসূত্রিতা কী, সংক্ষেপে বুঝিয়ে বলুন।
উত্তরদাতা :উত্তরটা আমি জানি; কিন্তু একটু পরে গুছিয়ে বলি!
ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে প্রশ্ন করছেন কর্মকর্তা, ‘আপনি কোন ধরনের কাজে বিশেষ দক্ষ?’
প্রার্থী :আমি লেখালেখি করি। আমার দুটো বই বেরিয়েছে, আরও একটা উপন্যাস লেখছি।
কর্মকর্তা :সে তো ভালো কথা। কিন্তু আমি আসলে জানতে চাইছিলাম, অফিসে থাকাকালীন আপনি আমাদের কী ধরনের কাজে দক্ষতা দেখাতে পারবেন?
প্রার্থী :আমি অফিসে থাকাকালীন লেখালেখি করি না, সে কথা কখন বললাম?
প্রথম বন্ধু :সঞ্জু তো বেকারির দোকানে নতুন চাকরি পেয়েছিল। অথচ চাকরির দুই দিনের মাথায় দোকানমালিক তাকে ছাঁটাই করে দিল কেন?
দ্বিতীয় বন্ধু :আর বলিস না! দোকানে এক ভদ্রলোক এসেছিলেন। বলেছিলেন, খোকা, তোমাদের এখানে কি কুকুরকে খাওয়ানোর কেক পাওয়া যায়? পল্টু ভালো করে না শুনেই বলল অবশ্যই স্যার! এখানে খাবেন, না বাড়ি গিয়ে খাবেন?