ইরাকে পৌঁছেছে পিকেকে বিদ্রোহীদের প্রথম দল

গত তিন দশকের বিদ্রোহ নিরসনে শান্তি প্রক্রিয়ার অংশ হিসাবে মঙ্গলবার কুর্দি যোদ্ধাদের প্রথম দলটিকে তুরস্ক থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ইরাকে প্রবেশের পর তারা ইরাকের উত্তরাঞ্চলে অবস্থান নিয়েছে। ১৩ জন পুরুষ ও মহিলাদের একটি দল তুর্কি-ইরাক সীমান্তে মেটিনা পর্বতের কাছে হেরর অঞ্চলে মঙ্গলবার পৌঁছালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) কমরেডরা তাদেরকে অভ্যর্থনা জানান। এ সময় বিদ্রোহীদের পিঠে রাইফেল, লাইট মেশিনগান, রকেট চালিত গ্রেনেড ইত্যাদি দেখা যাচ্ছিল। এরপর যোদ্ধারা তাদের অস্ত্র রেখে দেয় এবং গুলি চালিয়ে নিজেদের উষ্ণ করে নেয়। একজন যোদ্ধা বলেন, সাতদিন ধরে পথ চলতে গিয়ে বৃষ্টি ও তুষার পড়ার কারণে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে আমাদের। এ বছর মার্চে জেলে তাদের নেতা আব্দুল্লাহ ওকালান যুদ্ধবিরতি ঘোষণার পর ৮ মে থেকে তুরস্ক ছাড়তে শুরু করে। তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে যোদ্ধারা রওয়ানা দেয়া শুরু করে। এ পর্যন্ত যুদ্ধে ৪০,০০০ লোক নিহত হয়েছে।