রুয়ান্ডায় ভবন ধসে নিহত ৩, আহত ২১

রুয়ান্ডার উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার নির্মাণাধীন একটি ভবন ধসে ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। চারতলা বিশিষ্ট ভবনটির ধ্বংস্তূপের ভেতর ৪ জন আটকা রয়েছে বলে আশংকা করা হচ্ছে। কর্তৃপক্ষ একথা জানায়। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ভবনটি ধসে পড়ার সময় সেখানে ৩৬ জন লোক ছিল। হতাহতদের মধ্যে নির্মাণকর্মী ও পথচারী রয়েছে। এর আগে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছিল রুয়ান্ডার রাজধানী কিগালি থেকে প্রায় ১শ’ কিলোমিটার দূরের ওই শহরে দুর্ঘটনাকালে সেখানে প্রায় ৫০ জন লোক ছিল।