শিক্ষাবোর্ড দিনাজপুর থেকে রংপুরে স্থানান্তর করা হোক

পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এই আটটি জেলা নিয়ে রংপুরে শিক্ষাবোর্ড স্থাপনের দাবি ছিল দীর্ঘদিনের। কিন্তু বিগত জোট সরকার অঞ্চলপ্রীতির কারণে রংপুরের পরিবর্তে দিনাজপুরে শিক্ষাবোর্ড স্থাপন করেন। এতে দিনাজপুর জেলার মানুষের সুবিধা হলেও বাকি সাত জেলার জনগণ দুর্ভোগ পোহাচ্ছেন। দিনাজপুর জেলা ঐ আটটি জেলার এক কোণায় হওয়ার কারণে বাকি জেলাগুলোর মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক অর্থ ও সময় ব্যয় করে দিনাজপুর যেতে হয়। কিন্তু রংপুর জেলা এই আটটি জেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় বাকি জেলাগুলোর মানুষ খুব সহজে যোগাযোগ রক্ষা করতে পারবে। তাই জনগণের সুবিধার কথা বিবেচনা করে শিক্ষাবোর্ডটি দিনাজপুর থেকে রংপুরে স্থানান্তর করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মো. এহসানুল কবীর, আরাজি বীরচরন, রংপুর