চাটখিলে যৌতুকের দাবিতে আটকে রেখে গৃহবধূ নির্যাতন

৩ লাখ টাকা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় নোয়াখালী জেলার চাটখিলের শংকরপুর গ্রামের মালি বাড়িতে ১ সন্তানের জননী গৃহবধূ ফাতেমাকে (৩২) একটি ঘরে আটক রেখে গুরুতর নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। স্বামী সেলিম, শ্বশুর আবু তাহের, শাশুড়ী ময়ূরী বেগম, দেবর মোহন ও মাসুদ এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ফাতেমার পরিবারের লোকজন থানা পুলিশকে অভিযোগ করলে পুলিশ ফাতেমাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গতকাল বুধবার হাসপাতালে চিকিত্সাধীন ফাতেমা জানান, স্বামী, শ্বশুরকে প্রচুর টাকা যৌতুক দেয়া হয়েছে। কিন্তু গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত একটি ঘরে তাকে আটক রেখে দফায় দফায় মারধর করা হয়। ফাতেমাকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।