তিতাস গ্যাস ক্ষেত্র থেকে
এ মাসে যুক্ত হচ্ছে ৩০
মিলিয়ন ঘনফুট গ্যাস
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:২২
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২০ নম্বর কূপ খনন কাজ শেষ হয়েছে। চলতি মাসেই এ কূপ থেকে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হবে।
দেশের গ্যাস সংকট নিরসনে বাংলাদেশ গ্যাস ফিল্ড রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজফ্রমের সঙ্গে পাঁচটি কূপে খনন চুক্তির মধ্যে তিতাস গ্যাস ক্ষেত্রেই চারটি কূপ খনন করবে। গ্যাসের সঙ্গে কূপগুলো থেকে প্রতিদিন ১২০ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্পাদন হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। শিগগিরই অন্য তিনটি কূপ খনন শুরু হবে। খনন শেষে গ্রিডে যোগ হবে অন্তত ১২০ মিলিয়ন ঘনফুট গ্যাস।
চারটি কূপ থেকে উত্তোলিত গ্যাসের সঙ্গে অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াজাতকরণে বসানো হবে দুটি প্রসেস প্ল্যান্ট। বর্তমানে খননকৃত কূপের পরীক্ষণ কাজ চলছে। এ কাজ শেষ হতে সপ্তাহ খানেক সময় লাগবে। তারপরই গ্রিডে সরবরাহ দেয়া হবে।