শোক সংবাদ
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:২৩
অনিমা চৌধুরী
নাটোর জেলা মহিলা আওয়ামী লীগ ও মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীমতী অনিমা চৌধুরী (৭৭) গত বৃহস্পতিবার নাটোরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আমৃত্যু বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সামাজিক সংস্থার সাথে জড়িত ছিলেন। তার স্বামী প্রয়াত শঙ্কর গোবিন্দ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। অনিমা চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
আব্দুল লতিফ ভাণ্ডারী
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শাখা কৃষক লীগের সভাপতি, ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ভাণ্ডারী (৭৫) গত মঙ্গলবার সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।