নড়িয়া বিএনপি দু’ভাগে বিভক্ত

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় নেতৃত্ব দু’ভাগে বিভক্ত হওয়ায় এবং নেতা-কর্মীদের মূল্যায়ন না করায় বিএনপির কার্যক্রম নেই। গত সাড়ে চার বছরে মিছিল, সভা ও সমাবেশ করতে দেখা যায়নি দলটির নেতা-কর্মীদের। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বলেন, যারা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকেন দলের সিনিয়র নেতাদের দু’ভাগে বিভক্ত থাকার কারণে ক্ষমতায় গেলে ত্যাগী নেতা-কর্মীদের কথা ভুলে যান। এ কারণে কেন্দ্রের কোন কর্মসুচি নড়িয়ায় পালন করা হচ্ছে না। বর্তমানে নড়িয়া উপজেলা বিএনপি কমিটি জেলা বিএনপির সাবেক সভাপতি জামাল শরীফ হিরু গ্রুপ আর বর্তমান জেলা কমিটির সভাপতি শফিকুর রহমান কিরন গ্রুপে বিভক্ত হওয়ায় একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে যাচ্ছে।