গাজীপুরে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মনির কামাল গত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৪ নভেম্বর টঙ্গী থানার ব্যাংকের মাঠ এলাকা থেকে ৯১ বোতল ভারতীয় ফেনডিসিলসহ নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।