চকরিয়ায় ৫ ধর্ষক আটক

কক্সবাজারের চকরিয়ায় সোমবার বিকেলে বাড়ির জন্য লাকড়ি সংগ্রহ করতে গিয়ে এক দরিদ্র গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পুলিশ এলাকাবাসীর সহায়তায় ৫ ধর্ষককে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে দু’টি খেলনা পিস্তল, একটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতরা উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার হারবাং ভান্ডারী ডেবা গ্রামের দরিদ্র গৃহবধূসহ চার মহিলা সোমবার বিকেল ৪ টায় বাড়ির পাশের পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে যায়। এসময় পাহাড়ের ঢালুতে আগে থেকে ওেপতে থাকা ৫ ব্যক্তি তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে পথরোধ করে। গ্রেফতারকৃত ধর্ষকরা হলো: হারবাং ভান্ডারী ডেবা এলাকার মৃত আহমেদ হোসেনের ছেলে আব্দুল ওয়াদুদ ওরফে জুয়েল (২৮), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরখাগরিয়া এলাকার মৃত হোসেন আহমদের ছেলে জসিমউদ্দিন (২৯), কুমিল্ল¬া জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিয়াতলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. কাশেম সুমন (২২), লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার করইতলা ভুঁইয়াবাড়ি গ্রামের হুমায়ুন কবির ওরফে রফিকের ছেলে মো. রুবেল (২০) ও নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার চর আলগী মইজ্যারটেক এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে রিয়াজউদ্দিন (১৮)।