বাড্ডার নাঈম বাড়ি ফিরতে চায়

ঢাকার বাড্ডা এলাকা থেকে নানাবাড়ি বেড়াতে আসা নাঈম পথ হারিয়ে এখন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে। শনিবার দুপুরে বাজারের মসজিদের কাছে তাকে পাওয়া গেছে। নাঈম জানায়, তার বাসা ঢাকার বাড্ডা এলাকায়। নাঈম আরও জানায়, তার মায়ের নাম জরিনা বেগম। তার পিতা মৃত. আব্দুল মজিদ। বর্তমানে বড় বাশাইল গ্রামের তুজাম ফকিরের ছেলে জসিম ফকিরের বাড়িতে রয়েছে। যোগাযোগের জন্য মোবাইল নং- ০১৭১৪৮৯০৩০০ ।