হোমনায় নিখোঁজ ভূমি কর্মচারীর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর উপজেলার রামকৃষ্ণপুর ভূমি অফিসের এমএলএসএস মো. জামান মিয়ার (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় রোডের আউয়াল মিয়ার ৫ম তলা ভবনের চারতলার তালাবদ্ধ একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের কেয়ারটেকার রুবি আক্তারসহ (২৫) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের স্ত্রী শাহিনুর আক্তার জানান, উপজেলা কোয়ার্টারের পানকৌরি ভবনের নিচতলার একটি বাসায় তারা ভাড়া থাকেন। গত ১১ মে ওই বাসা থেকে তার স্বামী বের হয়ে আর ফেরেনি। লাশ ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।