ফের গ্রেফতার হলেন বুলু
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:৪৯
বিএনপির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলুকে ফের গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে তিনি দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অংশ নেন। এতে আগামী রবিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়া হয়। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণার পর কার্যালয়ের নিচে আসলে পুলিশ তাকে গ্রফতার করে।
মতিঝিল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মেহেদী হাসান জানান, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।