আজকের এইচএসসি পরীক্ষা ২৫ মে
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:৪৯
ঘূর্ণিঝড় মহাসেনের কারণে আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা পেছানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম জানিয়েছেন, ১৬ মের এই পরীক্ষা আগামী ২৫ মে শনিবার এই পরীক্ষা হবে।
আটটি সাধারণ বোর্ড এবং ডিপ্লোমা-ইন-বিজনেস স্ট্যাডিজের (ডিআইবিএস) অধীনে আজ এইচএসসিতে কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) প্রথম পত্র, কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) প্রথম পত্র (ডিআইবিএস) এবং বিকালে চারু ও কারুকলা (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল। ঝড়ের সময় আশ্রয় কেন্দ্র হিসাবে উপকূলের শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলো ব্যবহার হয়ে থাকে। এ কারণে ঝড় আঘাত হানার আগে বুধবার দুপুর থেকে চট্টগ্রামের উপকূলীয় এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামী রবিবার এইচএসসিতে কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র (ডিআইবিএস) এবং বিকালে চারু ও কারুকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা পূর্ব নির্ধারিত আছে।