বিশেষ শক্তি ক্ষমতায় এলে দায়-দায়িত্ব রাজনৈতিক দলগুলোকে নিতে হবে
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:৫১
জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হলে বিশেষ শক্তি ক্ষমতায় আসতে পারে। এর দায়-দায়িত্ব রাজনৈতিক দলগুলো বহন করতে হবে। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে সকল দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কোন পরিবেশ নেই। গতকাল বুধবার রংপুর সদর উপজেলার সদ্যপুস্করীনি ইউনিয়নে এরশাদের মাতা মরহুম মজিদা খাতুন মহিলা মহাবিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।