ময়মনসিংহে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশ : ১৫ মে ২০১৩, ২২:৫১
ময়মনসিংহ শহরের ভাটিকাশর এলাকায় বুধবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে সিয়াম ও তানজিম নামে দুই প্রাইমারি স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বলাশপুর সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র সিয়াম, তানজিম ও ইসরাফিল স্কুল শেষে বাসার পাশে একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সিয়াম ও তানজিম পানিতে ডুবে যায় ইসরাফিল আশপাশের লোকজনকে বিষয়টি জানালে দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিত্সক তাদের মৃত ঘোষণা করে। সিয়াম ভাটিকাশর এলাকার নূর উদ্দিন ও তানজিম মুকুল মিয়ার পুত্র।