বামমোর্চার সচিবালয় ঘেরাও কর্মসূচি স্থগিত

গণতান্ত্রিক বামমোর্চা ও বাসদ আজ বৃহস্পতিবার সচিবালয় ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে। গতকাল বামমোর্চা জানায়, ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশের উপকূল অতিক্রম করবে সুনিশ্চিত হওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়। পরিবর্তিত কর্মসূচির তারিখ পরে জানানো হবে। অপরদিকে সংগঠনের নেতাকর্মীদের ঘূর্ণিঝড় পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূল এলাকার নেতা-কর্মীরা ইতিমধ্যেই সম্ভাব্য উদ্ধার ও ত্রাণ তত্পরতার প্রস্তুতি গ্রহণ করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি