স্বাধীনতা
প্রকাশ : ১৬ মে ২০১৩, ১৭:৪৭
ভাবিনি আমি কি নাব্য তীব্র নদীজলে!
স্বামীত্যক্ত বীরাঙ্গনা নিকটবর্তী হলে
উনিশ শ একাত্তর কত পর্দা খোলে?
মাংসদীপ্ত বারাঙ্গনা রঞ্জিত তাম্বুলে!
কেউ কি দেখেনি আজও শিশ্ন এক ছিন্ন;
আত্মঘাতে মৃত্যু শেষে কিমাকার, ভিন্ন?
বিধ্বংসী বিদ্বেষ থেকে স্বর্গের আশ্লেষ।
আমার আমৃত্যু রতি, বিচিত্র সংশ্লেষ।
তথাপি বিশ্বাসে হত্যাকল্প বিস্ফোরিত;
বারাঙ্গনা স্মিত, তবু বীরাঙ্গনা হূত!
ইতিহাস নদী হয়ে গলে শির-পরে;
আর ভিজি স্বাধীনতা প্রজন্ম চত্বরে।