সব
প্রকাশ : ১৬ মে ২০১৩, ১৭:৪৮
আমি কি হারিয়েছি সব, চোখে শুকিয়ে যাওয়া নদীটির জীর্ণ মহাল
মলিনাদের বাড়ি ঘেঁষে যে সভ্য-বিস্মৃতির বাঁক, হারানো নদীর ভেতর দিয়ে
স্রোতচিহ্নের মতো সে আজ গড়িয়ে যায়... ধুলোয় নির্বাপিত বাঁক
আমাদের গেরাম আম-কাঁঠালের দেশে, কাঁচা-পাকা আম
প্রতিটি আঙিনায় থাকে
প্রতিটি গাছের নিচে যত ছায়া, কোনো একটি ছায়ার ঘরে
আমার মায়ের জেগেছিল জন্মপ্রণোদনা
ফলে ছায়া আমার প্রসূতিমদন; ছায়া আমার মা
ঠা ঠা রোদের দিন মাঠে বেরিয়েছি বলে
নখের কোনায় লুকিয়ে নিয়েছি ছায়াকে