জোকস
প্রকাশ : ১৬ মে ২০১৩, ১৯:৩৫
করিম সাহেব একজন কোটিপতি। দামি গাড়ি তার। একদিন ট্রাফিক সিগন্যালে তার গাড়ির পাশে এসে দাঁড়াল লক্করঝক্কর মার্কা একটা কনটেইনার গাড়ি। পাশের গাড়ির ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে বলল, ‘তোমার গাড়িতে কি টেলিফোন আছে?’
করিম সাহেব বললেন, ‘নিশ্চয়ই’।
ড্রাইভার :হু। আমার গাড়িতেও আছে। আচ্ছা, তোমার গাড়িতে কি ফ্যাক্স মেশিন আছে।
করিম :আছে।
ড্রাইভার :আমার গাড়িতেও আছে। আচ্ছা, তোমার গাড়ির পেছনে কি বিছানা আছে, আয়েস করে ঘুমানোর মতো?
করিম :না তো!
ড্রাইভার :আমার গাড়িতে আছে।
করিম সাহেবের আঁতে ঘা লাগল। একটা লক্করঝক্কর গাড়িতে বিছানা আছে, আর তার গাড়িতে নেই! এ হতে পারে না। দোকানে গিয়ে তিনি তার গাড়ির পেছনে একটা সুন্দর দামি বিছানা বসিয়ে নিলেন। এবার এক হাত দেখে নেওয়া যাবে সেই পাগলা ড্রাইভারকে।
একদিন করিম দেখলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সেই কনটেইনার গাড়িটা। গাড়ির ভেতরে কিছু দেখা যাচ্ছে না। করিম জানালায় টোকা দিলেন। সাড়া নেই। বেশ কয়েকবার টোকা দেওয়ার পর জানালা খুললেন সেই ড্রাইভার। লোকটার গায়ে একটা তোয়ালে জড়ানো। বিরক্ত ভঙ্গিতে বললেন, ‘কী চাই?’
করিম :দেখো, আমার গাড়িতে কি সুন্দর শোয়ার ব্যবস্থা করেছি।
ড্রাইভার :ধুত! তোমার এই ফালতু কথা শোনার জন্য আমাকে গোসলখানা থেকে বের হতে হলো!