স্বপ্ন ও দ্রোহের নাটকের সমাপনী আজ

‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’ শীর্ষক কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলার ৬৪টি কলেজ/সংগঠনের এবং উক্ত জেলার বিভিন্ন কলেজের বা স্থানীয় নাট্যদলের কলাকুশলীদের নিয়ে জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ‘স্তপ্ন ও দ্রোহের নাটক’ কেন্দ্রিক প্রযোজনা শিরোনামে একটি করে মৌলিক বাংলা নাটক তৈরি ও মঞ্চায়ন করার পরিকল্পনা অনুযায়ী, কর্মসূচিটির সুষ্ঠু বাস্তবায়নকল্পে ৬৪ জেলায় নাটকগুলো মঞ্চায়ণ শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় গত ৯ মে থেকে আজ পর্যন্ত একাডেমীর ৪টি মিলনায়তনে যথাক্রমে জাতীয় নাট্যশালার মূল হল, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয়েছে ৬৪ জেলার ৬৪টি নতুন নাটক নিয়ে বৃহত্তম স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোত্সব ২০১৩। আজ উত্সবের ৮ম দিনে জাতীয় নাট্যশালা মূল হলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী পরিবেশিত নাটক ‘শ্বেত রাক্ষস ও কালো পোকার গল্প’ রাত ৮টায় দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় পরিবেশিত নাটক ‘শিকল ভাঙ্গার শিকড়’ এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পঞ্চগড় এম আর কলেজ পরিবেশিত নাটক ‘রাজা শালি বাহন’ রাত ৮টায় শেরপুর সরকারি কলেজ পরিবেশিত নাটক ‘এক রাত্রি’ এবং একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুর টঙ্গী সরকারি কলেজ পরিবেশিত নাটক ‘সোনাভান’ প্রদর্শিত হবে।