কথা কাজে মিল নাই
প্রকাশ : ১৬ মে ২০১৩, ১৯:৪৮
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে মেগা ধারাবাহিক নাটক ‘কথা কাজে মিল নাই’। ১০৪ পর্বের এই মেগা ধারাবাহিক নাটকটি প্রতি শুক্র এবং শনিবার রাত ০৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে। নাটকটিতে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলা হয়েছে সমসাময়িক বিভিন্ন অমিল। ধারাবাহিকে অভিনয় করেছেন এ.টি.এম. শামসুজ্জামান, শাহরিয়ার নাজীম জয়, সিদ্দিকুর রহমান, মনীরা মিঠু, হাসীনসহ আরও অনেকে।