ইরাকে বোমা হামলায় ৩৫ জন নিহত
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২০:৪৮
ইরাকের রাজধানী বাগদাদ ও দেশটির উত্তরাঞ্চলে শিয়া মুসলিম সম্প্রদায় অধ্যুষিত এলাকায় বেশ কয়েকটি বোমা হামলায় ৩৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটি থেকে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলে যাওয়ার পর সামপ্রতিক সময়েই সংখ্যালঘু সুন্নি মুসলিম ও সংখ্যাগুরু শিয়া মুসলিম সমপ্রদায়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিবেশি রাষ্ট্র সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবেও ইরাকে শিয়া-সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা আরো বেড়ে গেছে।
বুধবার সন্ধ্যায় বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়। একটি গাড়িবোমা বিস্ফোরিত হয় একটি ক্যাফের বাইরে এবং অপরটি একটি বাজারে। বাগদাদের সদর শহরের পুলিশ সদস্য জাবার আল রুবাই বলেন, ‘শক্তিশালী একটি বিস্ফোরণে চারদিক ঝলকে উঠল এবং ভবনটি কেঁপে উঠল।