শিবালয়ে ইজারার নোটিসে ব্যক্তিগত সম্পত্তি

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের মাধ্যমে নিজস্ব সম্পত্তি ও স্বত্ব দখলীয় পুকুর নিলাম ডাকের নোটিস জারি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গত ৭ মে উক্ত অফিসের উভূঅ/শিবা/অর্পিত/২০১৩-৪৩৬ স্মারক নম্বরে সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফারজানা সিদ্দিকী স্বাক্ষরিত এক আদেশে ১৩টি পুকুর তিন বত্সর মেয়াদে নিলাম বন্দোবস্ত দেয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব পুকুরে দীর্ঘদিন ব্যক্তি মালিকানায় ভোগ দখল হয়ে আসছে। তাদের সম্পত্তি খাস অথবা অর্পিত নয় বলে তারা দাবি করেছেন। তারপরও নিলামের নোটিস দেখে অনেকেই সংশ্লিষ্ট ভূমি অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ আপত্তিমূলক আবেদন জমা না নিয়ে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে বলে ভূমি মালিক মিজানুর রহমান জানিয়েছেন। এই নোটিসে ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন ব্যক্তিরা আইনের আশ্রয়ে যাবেন বলে জানিয়েছেন।