দিনাজপুরে এলপি গ্যাসের সংকট
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২১:১৩
দিনাজপুরে দীর্ঘদিন ধরে এলপি গ্যাসের কৃত্রিম সংকট বেড়েই চলেছে। ফলে গ্যাস ব্যবহারকারীরা বিপাকে পড়েছে। ১ সিলিন্ডার গ্যাসের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় গ্রাহকদের। দিনাজপুর শহরে অন্তত ১৩ জন ডিলার রয়েছে। প্রতি মাসে বাঘাবাড়ি ডিপো থেকে এই সমস্ত ডিলারকে এলপি গ্যাস সরবরাহ করা হয়। গ্যাস দিনাজপুর শহরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। অনেক গ্রাহক জানতেই পারে না। একজন গ্রাহকের অভিযোগ, গ্যাসের জন্য একেকজনকে ৩ থেকে ৯ মাস অপেক্ষা করতে হয়। এ ব্যাপারে ১৩ ডিলারের ১৩ রকম জবাব। কেউ বলে মাত্র ১০০ সিলিন্ডার পেয়েছি। চাহিদা ৫০০। সুতরাং এ সংকট থেকেই যাচ্ছে। কিন্তু খোলা বাজারে এলপি গ্যাসের কমতি নেই। প্রতি সিলিন্ডার ১২৫০ টাকা দিলেই পাওয়া যায়। অথচ এলপি গ্যাস সিলিন্ডারের সরকারি মূল্য ৭৫০ টাকা। এ ব্যাপারে প শাসনের নীরবতাই অন্যতম কারণ বলে অনেকে অভিযোগ করেছে।