মৃত্যুবার্ষিকী

জালাল উদ্দীন আজ শুক্রবার শার্শা উপজেলার বাগআঁচড়া ডা. আফিল উদ্দীন ডিগ্রি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ মুক্তিযুদ্ধের সংগঠক ও মুক্তিযোদ্ধা এবং সৃজনশীল লেখক আলহাজ্ব অধ্যক্ষ মুহাম্মাদ জালাল উদ্দীনের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাগআঁচড়াস্থ নিজ বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মোসলেম মিঞা বরিশাল বি এম কলেজের প্রথম মুসলিম অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, বরিশাল বি এম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোসলেম মিঞার বৃহস্পতিবার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. নোমান-উর-রশীদের ঢাকাস্থ ২/৪০১, ইস্টার্ন গ্যালাক্সি, ১০৯, কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ বাসায় বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আব্দুল মজিদ তালুকদার আজ শুক্রবার বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম হাজী আব্দুল মজিদ তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার গ্রামের বাড়িতে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।