সাতক্ষীরায় জামায়াতের নায়েবে আমির গ্রেফতার
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মে ২০১৩, ২২:৪৫
সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মাইনুল হককে (৬৫) গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার জালালাবাদ গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। সাতক্ষীরা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এসআই তোফায়েল আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশ গতকাল বিকেলে তার বাড়িতে অভিযান চালায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালাবার চেষ্টা করেন। পরে পুলিশ বাড়ি ঘেরাও করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সিটি কলেজের ছাত্রলীগ নেতা মামুন হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে জেলার বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগসহ একাধিক অভিযোগ রয়েছে।