কবি সিকদার আমিনুল হকের দশম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৭ মে বিশিষ্ট কবি সিকদার আমিনুল হকের দশম মৃত্যুবার্ষিকী। অকালপ্রয়াত ব্যতিক্রমী এই কবির জন্ম ১৯৪২ সালে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দরের কার্নিশ, সতত ডানার মানুষ, সুপ্রভাত হে বারান্দা, বিমর্ষ তাতার, কাফকার জামা, লোরকাকে যেদিন ওরা নিয়ে গেলো, আমরা যারা পাহাড়ে উঠেছি প্রভৃতি। সাহিত্যে অনন্য অবদানের জন্য তিনি আহসান হাবীব স্মৃতি পুরস্কার ও বাংলা একাডেমী পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হন।