ডোমারে শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ১৮:১২
“নারীর প্রকৃত অংশগ্রহণই উন্নয়নের পূর্বশর্ত” এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে জেন্ডার ও শিশু সুরক্ষা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় ডোমার প্রেস ক্লাব মিলনায়তনে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)’র আয়োজনে প্লান বাংলাদেশ নীলফামারী’র সহযোগীতায় সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে গার্ল পাওয়ার প্রকল্পের আওতায় জেন্ডার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালায় ডোমার প্রেসক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর আলীর সভাপতিত্বে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী অধ্যাপিকা ডেইজি নাজনীন মাশরাফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ইউএসএস প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএসএস জিপিপি মোঃ মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক জুলফিকার আলী ভুট্ট, আব্দুর রাজ্জাক রাজা, রওশন রশীদ, আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় জাতীয় স্থানীয় ও প্রিন্ট মিডিয়ার কুড়ি জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জেলার ৬টি উপজেলার মধ্যে ডোমার, ডিমলা, জলঢাকা ও নীলফামারী সদর উপজেলার ২৪টি ইউনিয়নে এ প্রকল্পের কাজ চলছে। ২০১১ইং সালের জুলাই থেকে ২০১৫ইং সালের ডিসেম্বর মাস পর্যন্ত এ প্রকল্পের কাজ চলবে। এতে ২ কোটি ৪০ লক্ষ ৯৯ হাজার ৪৫০ টাকা বরাদ্দ পাওয়া গেছে এবং ৫ হাজার জন বালিকা যার ১০ থেকে ১৮ বছরের নিচে ও যুব নারী ১৮ থেকে ২৫ বছর প্রত্যক্ষ উপকারভোগী হবে বলে উক্ত কর্মশালায় জানা গেছে।