শ্রীমঙ্গলে অ্যাডভোকেসি সভা

স্বাস্থ্য শিক্ষা ব্যুর স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মাদার এন্ড চাইল্ড ইন্টিগেয়ার ওয়েলফেয়ার (এমসিআইডব্লিউ) এর সার্বিক সহযোগিতায় স্বাস্থ্য শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা গত ৮ মে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. মো. নজিবুস শহীদ-এর সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, এমসিআইডব্লিউ এবং এনএইচসিএইচএফ আব্দুল মন্নান তালুকদার, এমসিআইডব্লিউ কো-অডিনেটর মশিউর রহমান প্রমুখ। অ্যাডভোকেসি সভায় ৩০ জন সরকারি কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।