উলিপুরে স্বাস্থ্য ক্যাম্প
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ১৮:১৯
কুড়িগ্রামের উলিপুরে হতদরিদ্র পরিবারের স্বাস্থ্যসেবা বঞ্চিত ৭৫ জন মহিলাকে চিকিত্সাসেবা দিয়েছে সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস)। গত বৃহস্পতিবার পিকেএসএফ এর সংযোগ প্রকল্পের আওতায় সংস্থাটির উলিপুর শাখার উদ্যোগে জোনাইডাঙ্গা মমেনা বেগম এর বাড়িতে দিনব্যাপী “মা নবজাতক শিশু ও সাধারণ স্বাস্থ্য বিষয়ক ক্যাম্প” অনুষ্ঠিত হয়। ক্যাম্পে হতদরিদ্র মহিলাদেরকে প্রয়োজনীয় চিকিত্সাসেবা প্রদান করেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. এস.এম গোলাম ফারুক মানিক। এসময় উপস্থিত ছিলেন সংস্থার পল্লী প্যারা-মেডিক্যাল চিকিত্সক ফেরদৌস হোসেন, এরিয়া ম্যানেজার মনজুর মোর্শেদ ও শাখা ব্যবস্থাপক মো. আব্দুর রউফ।