মদনে ব্র্যাকের কর্মশালা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ১৮:১৯
কৈশোর সুরক্ষায় হব সচেতন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার মদন উপজেলা ব্র্যাক সম্মেলন কক্ষে অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সিনিয়র শাখা ব্যবস্থাপক দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাক (শিক্ষা) এরিয়া ম্যানেজার নূরজাহান বেগম, ফিল্ড অর্গানাইজার সেলিনা আক্তার, প্রধান শিক্ষক আব্দুল হান্নান তালুকদার, বজলুর রহমান, সাংবাদিক পরিতোষ দাস প্রমুুুুুখ। কর্মশালায় সমাজের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।