আমতলীতে উপবৃত্তি প্রদান

বরগুনার আমতলীতে বেসরকারি সংস্থা সি এম ই এস -এর উদ্যোগে কিশোর-কিশোরীদের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য কিশোর- কিশোরীদের আর্থিকভাবে ক্ষমতায়িত ও দক্ষ করে গড়ে তোলার জন্য গতকাল সকালে আমতলী কিশোরী অভিযান কার্যালয়ে ৭জন কিশোর কিশোরীর মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। যাতে কিশোর-কিশোরীরা ব্যবসা করে তাদের জীবন যাত্রার মান উন্নয়ন করতে পারে এ জন্য এ উপবৃত্তি দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরী অভিযানের অর্গানাইজার বিদ্যুত্ রায় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উল্লে¬খ্য, ২০০৬ সন থেকে কিশোর -কিশোরীদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে সি এম ই এস।