পীরগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সুবিধাবঞ্চিত দলিত সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ প্রদান করেছে ইএসডিও নামে একটি বেসরকারি সংস্থা। বুধবার সকালে আরএম বালিকা উচ্চ বিদ্যালয়ে এই চিকিত্সা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার কাউন্সিলর সমসের আলী। বক্তৃতা করেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল খালেক, আবাসিক মেডিক্যাল অফিসার ডা:সোহেল রানা, সংস্থার সেক্টর কো-অর্ডিনেটর আমিনুল হক, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।