জন্মদিন

সোহেল আরমান :একাধারে নাট্যকার, নির্দেশক, গীতিকার ও অভিনেতা। তিনি ‘এইতো প্রেম’ নামের একটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। মুক্তিযুদ্ধ ও মানব প্রেমের সমন্বিত গল্প নিয়ে তৈরি এই ছবিটি আলোচনায় উঠে এসেছিল। ইদানীং পর্দার পেছনের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও এক সময় এই মানুষটি জনপ্রিয় অভিনেতা হিসেবে দর্শকমহলে পরিচিত ছিলেন। গুণী এই মানুষটির আজ জন্মদিন। তার শুভ জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।