জননী

ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- প্রিসিলা পারভীন, নিমা রহমান, মাহমুদ সাজ্জাদ, শাহাদাত্ হোসেন, দীপা খন্দকার, শোয়েব, তাহমিনা সুলতানা মৌ, মৌসুমী নাগ, ইউসুফ রাসেল, তানভীর, মৌসুমী নাগ, ইউসুফ রাসেল, তানভীর অপর্না, রিক্তা, খালেকুজ্জামান প্রমুখ। শ্যামল ভাদুড়ীর রচনা ও শাহাদাত্ হোসেন সুজন এর পরিচালনায় ধারাবাহিকটি সপ্তাহের প্রতি শনি থেকে মঙ্গলবার রাত ৯টা ৩৫মিনিটে জিটিভিতে প্রচার হবে। মহাকাব্যিক এই মেগা ধারাবাহিক নাটকের কেন্দ্রবিন্দুতে আছেন এক মা। যিনি অক্লান্ত পরিশ্রম আর একাগ্রতা দিয়ে সাজিয়ে তুলেছেন সংসার। আর অপরিমেয় মায়া-মমতা দিয়ে বড় করেছেন সন্তান-সন্ততিদের। এদের নিয়েই মা ভেসে চলেছেন জীবনের ঝঞ্ঝাবিক্ষুব্ধ মহাসাগরে। মায়ের এই সংসার যাত্রার চালচিত্র নিয়েই আমাদের এই চির নতুন, চির পুরাতন কাহিনী ‘জননী’। হাসি কান্না, দ্বন্দ্ব সংঘাতের ঠাসবুনটে গাঁথা এক মহা-নাট্যধারা। প্রকৃতির অমোঘ নিয়মেই মা তার সন্তানদের ভালোবাসেন। তিনি কোন পক্ষপাত করেন না। করার কোন সুযোগও নেই কারণ সবাই তো তারই নাড়ি ছেঁড়া ধন। এভাবেই এগিয়ে যায় নাটকটি।