জালিয়াতির অভিযোগে চীনে নারী ব্যবসায়ীর মৃত্যুদণ্ড

চীনে বিনিয়োগ কেলেংকারির ঘটনায় এক ব্যবসায়ী নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মক্কেলদের সঙ্গে ৭ কোটি ডলার জালিয়াতির কারণে তাকে এ মৃত্যুদণ্ড দেয়া হয়। চীনের কর্তৃপক্ষ সমপ্রতি অবৈধ ব্যাংকিংয়ের বিরুদ্ধে অভিযান শুরু করলে এ ঘটনা ফাঁস হয়ে পড়ে। শুক্রবার ন্যাশনাল বিজনেস ডেইলির খবরে বলা হয়, পূর্বাঞ্চলীয় ওয়েনঝু শহরের লিন হাইয়ান (৩৯) আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অন্যান্য বিনিয়োগকারীর কাছ থেকে অবৈধভাবে ১০ কোটি ৪০ লাখ ডলার (৬৪০ মিলিয়ন ইয়েন) হাতিয়ে নেন। আদালতের উদ্ধৃতি দিয়ে খবরে আরো বলা হয়, মক্কেলদের বিনিয়োগে ক্ষতির কথা বললেও হাইয়ান মূলত মুনাফা করেন। তিনি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়ার কথা বলে আরো তহবিল সংগ্রহে মেতে ওঠেন এবং একের পর এক জালিয়াতির আশ্রয় নেন। হ্াইয়ান ২০০৭ সালে তার এ জালিয়াতির কাজ শুরু করেন এবং চলে ২০১১ সালের অক্টোবর পর্যন্ত। ওয়েনঝু শহরে সমপ্রতি একের পর এক এ ধরনের আর্থিক কেলেংকারির ঘটনায় অনেক উদ্যোক্তা শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছেন। অনেকে আত্মঘাতী হয়েছেন। সরকারের পক্ষে গতমাসে বলা হয়েছে, ২০১১ সাল থেকে আদালত অবৈধ অর্থ সংগ্রহের অভিযোগে ৪ হাজার ১৭০ জন লোককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। এদিকে চীনে ২০০৯ সালেও ধনাঢ্য এক ব্যবসায়ী নারীকে অর্থ জালিয়াতির অভিযোগে আদালত মৃত্যুদণ্ড দেয়। কিন্তু গতবছর সুপ্রিম কোর্ট এ রায় উল্টে দেয়।