রেনু পোনার ব্যবসায় ১০ হাজার পরিবার স্বাবলম্বী
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২০:৫১
পশ্চিম বগুড়ার মাছের ভান্ডার বলে খ্যাত আদমদীঘি উপজেলায় পাতিলে রেনু পোনা মাছ বহন করে দশ হাজারেরও অধিক পরিবার অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়েছে। এখন তারা নিজেরাই শ্রমিক খাটিয়ে চলেছে। পাতিলে রেনু পোনা মাছ ব্যবসায়ী রইছ উদ্দিন. খলিল রাজ্জাক আলীম উদ্দিন আলতাফ শহিদুল সহ অন্যরা জানায় তারা অল্প পুঁজি খাটিয়ে পাতিলে রেনু পোনা ভরে হিলি. পাবর্তীপুর সোনাতলা দিনাজপুর টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকে ও ট্রেন যোগে নিয়ে যায়। এ ছাড়াও বিভিন্ন গ্রামের পাতিলে রেনু পোনার ভার কাঁধে বহন করে মাছ চাষ পুকুরে পৌছায়। এতে তাদের প্রতিদিন আয় হয় ৫/৬ শত টাকা।