আক্কেলপুরে পোল্ট্রি শিল্পে বিপর্যয়
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২০:৫৩
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পোল্ট্রি মুরগির দাম কমে যাওয়ায় খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন। ফলে খামারিদের লাখ লাখ টাকা গুনতে হচ্ছে লোকসান। আক্কেলপুর উপজেলার পোল্ট্রি শিল্প সমগ্র উপজেলায় বিস্তার লাভ করেছে। যা পরিসংখ্যানে সারাদেশের মধ্যে প্রথম। বর্তমানে ভাইরাসে আক্রান্ত হওয়ায় বিপুল সংখ্যক পোল্ট্রি মুরগি মারা যায়। দাম নিম্নমুখী হওয়ায় অনেক পোল্ট্রি খামার বন্ধ হয়ে যায়। ফলে নেমে আসে পোল্ট্রি শিল্পের বিপর্যয়। খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক খামার বন্ধ হয়ে যায়। বর্তমানে খামারিদের পোল্ট্রি মূল্য এবং চাহিদা কমে যাওয়ায় পোল্ট্রি শিল্পে ধস নেমেছে। বর্তমানে পাইকারি পাকিস্তানি ৭-৮শ’ গ্রামের মুরগি ১৬০ টাকা কেজিতে বেচাকেনা হচ্ছে। ব্রয়লার সাদা ১৪০-১৫০ টাকায় বেচাকেনা হচ্ছে। আক্কেলপুর উপজেলা পোল্ট্রি বিশেষজ্ঞ এবং পশুপালন অফিসার মোশারফ হোসেন কবিরাজ বলেন, আক্কেলপুর উপজেলায় ৩টি মুরগির হ্যাচারি রয়েছে। ১টি সরকারি, ২টি বেসরকারি। এই ৩টি হ্যাচারি হতে ২০-২৫ ভাগ বাচ্চা উত্পাদন হয়। বাকি ৮০ ভাগ বাচ্চা বাইরে থেকে আমদানি করতে হয়। তিনি বলেন, আক্কেলপুর উপজেলায় ৩-৪ হাজার পোল্ট্রি খামার রয়েছে। এই খামারগুলো থেকে বাচ্চার জন্য উত্পাদন করা হয় ডিম।