নোয়াখালীতে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার লুট

নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী গ্রামে গতকাল শুক্রবার ভোর রাতে মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত বিডিআর সদস্য খোরশেদ আলমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার, সাড়ে ৪ হাজার ইউরো, নগদ ১ লাখ ৫ হাজার টাকা ও ৮টি মোবাইল সেট নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দিলে গৃহস্বামী খোরশেদ আলমকে কুপিয়ে ও তার ভাড়াটিয়া মিজানুর রহমানকে গুলি করে আহত করে। গুলিবিদ্ধ মিজানুর রহমানকে জেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে ও খোরশেদ আলমকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, রাত ৩টার দিকে ১৪-১৫ জন সশস্ত্র ডাকাত ২টি মাইক্রোবাস যোগে এসে খোরশেদ আলমের বাড়িতে ঢুকে এবং তার বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে