বরগুনা-বেতাগী-বাকেরগঞ্জ সড়কের কাজে বিলম্ব

বরগুনা-বেতাগী-নিয়ামতি-বাকেরগঞ্জ মহাসড়কের চান্দখালী বাইপাস থেকে পাদ্রীশিবপুর বাজার অংশের ৪২ কিলোমিটার সড়কের কাজ ধীরগতিতে চলায় ওই সড়কপথে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। এ বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলে এখনো সড়কের ৪৫ শতাংশ কাজ বাকী। নিয়মিত বিল না পাওয়ায় কাজ এগুচ্ছেনা এমনটাই জানিয়েছেন সংশ্লিস্ট ঠিকাদাররা। বরগুনা সদর, বেতাগী, নিয়ামতি, বাকেরগঞ্জের হাজার হাজার যাএী এ সড়ক দিয়ে জেলা সদর ঝালকাঠী,বিভাগীয় শহর বরিশাল ও রাজধানী ঢাকায় যাতায়াত করতে হয়। সরেজমিনে দেখা গেছে, পাদ্রীশিবপুর বাজার থেকে নিয়ামতি পর্যন্তসহ সড়কের বিভিন্ন অংশের সড়কের কালভার্ট নির্মানের কাজ এখনো শেষ হয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান হুমায়ুন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী হুমায়ুন কবির বলেন,‘যে পরিমান কাজ করেছি,তার অর্ধেক টাকাও পাইনি। ফলে কাজ উঠাতে হিমশিমখাচ্ছি ও চরম হতাশায় ভুগছি।’ খান এন্টার প্রাইজের স্বত্তাধিকারী খলিলুর রহমান জানান, ‘আমরা দ্রুত কাজ শেষ করার চেস্টা করছি। তবে অর্থাভাবে নির্মান কাজ শেষ না করা গেলে গাড়ী চলাচল বন্ধ হয়ে মানুষের দুর্ভোগ বাড়বে। প্রকল্প পরিচালক রেজাউল করিম জানান, যথাসময়ের মধ্যে সড়কটির কাজ শেষ করার জন্য ঠিকাদারদের তাগিদ দেওয়া হয়েছে এবং সম্পন্নকৃত কাজের বিল প্রদানে কোন অর্থ সংকট নেই।এলজিইডি বরগুনা কার্যালয় সূত্র জানায়, ঠিকাদারদের সম্পন্ন কৃত কাজের ২০ ভাগ বিল প্রদান করা হয়েছে।